সালথায় আ’লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

সালথায় আ’লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা:  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ডিসেম্বর) বিকালে বিজয় শোভাযাত্রার আয়োজন করেন সালথা উপজেলা আওয়ামী লীগ।
শোভাযাত্রাটি উপজেলার পরিষদ চত্তরের সামনে থেকে বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুর্নরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়াদ আলী মাতুব্বর, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, মামুন মিয়া, যুবলীগ নেতা ফরহাদ মোল্যা, সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।