× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

নিউজ ডেস্ক

খামার পাহারা দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
খামার পাহারা দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ ইয়াছিন (৩০) উপজেলার চৌমুহনী পৌরসভা গণিপুর এলাকার আবুল বাশারের ছেলে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বেগমগঞ্জ উপজেলার গণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ নসিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকায় একটি খামার পাহারার কাজ করত ইয়াছিন।  শুক্রবার দিবাগত রাতে খামার পাহারার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..