রাষ্ট্রপতির সাথে ইসি সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে ইসি সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
রাষ্ট্রপতির সাথে ইসি সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গভবনে পৌঁছান তারা। নতুন রাষ্ট্রপতির সঙ্গে এটাই নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ।

সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বর্তমানে দেশের বাইরে আছেন বলে জানা গেছে।

গত ২০ আগস্ট অনুষ্ঠিত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাতে শপথ পাঠ করেন নতুন রাষ্ট্রপতি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।