× Banner
সর্বশেষ
বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার 

নিউজ ডেস্ক

জাপানে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্‌যাপিত

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
জাপানে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্‌যাপিত

পানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ  বলেন, মুজিববর্ষের উদ্দেশ্য এবং নিরাপদ অভিবাসন, অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার অক্ষুন্ন রাখা এবং তাঁদের জীবনমান উন্নয়নে অভিবাসী দিবসের এ বছরের প্রতিপাদ্য “শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা; অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হয়েছে। তিনি বলেন, সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে এবং বিশ্বের ১৭৩টি দেশে ১ কোটির বেশি বাংলাদেশি সুনামের সাথে কাজ করছে। রাষ্ট্রদূত অর্থনীতির চালিকাশক্তি রেমিটেন্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জাপান প্রবাসী বাংলাদেশিসহ সকল অভিবাসীকে দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে আরো বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দিবসটির তাৎপর্য ও গুরত্ব তুলে ধরে এবং জাপানে জনশক্তি নিয়োগের সুযোগ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দূতাবাসের কাউন্সিলর শেখ ফরিদ।


এ ক্যটাগরির আরো খবর..