× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় আ’লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
সালথায় আ'লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথায় নৌকার পক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মাদ (তোতা মিয়া) সোনাপুর ইউনিয়ন সভাপতি সিরাজ মোল্যা, যদুনন্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, রামকান্তপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, আবু সালেহ মোঃ খসবু, আহম্মদ মোল্যা, ইটালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগের নেতা সোহেল রানা ফরহাদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়ন, হাসান মেম্বার, ইমরুল মেম্বার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহিন আলমসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার কোন বিকল্প নাই। তাই সালথা নগরকান্দার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর সাথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..