সালথার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গ্রেফতার

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও নারী নির্যাতনসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হাবিবুর রহমান হবি মোল্যা (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সালথা থানা পুলিশের একটা টিম ইউনিয়নের কাকদি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হবি ঐ ইউনিয়নের কাকদি গ্রামের মৃত রহমান মোল্যার ছেলে।

পুলিশ জানায়, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি মোল্যার বিরুদ্ধে নারী নির্যাতন ও মারামারীসহ ৪টি মামলা আছে। এরমধ্যে দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে কাকদি বাজার থেকে হবি মোল্যাকে প্রেফতার করা হয়েছে। সে এক সন্তাানের জনক।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, নারী নির্যাতনসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।