আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ।
আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বিল্লাল খানের সভাপতি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাকি বিল্লাহ প্রমূখ। এসময় গান পরিবেশন করেন বাউল শিল্পী বলরাম সরকার, বাবুল খান, মুক্তা সরকার সহ অন্যান্য শিল্পী বৃন্দ।