× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত?

সারাদিন ভালো তার সকাল ভালো যার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: আপনি ইচ্ছে করলে প্রতিটা সকালকে উপভোগ করতে পারেন স্বাস্থ্যকর উপায়ে। সকালের সময়টা যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে পুরো দিনটা আপনারই হবে। এখানে সকালে বেলার কিছু অভ্যাসের কথা বলা হলো যা আপনার শরীর ও মন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কফি: এক কাপ কফি দিয়ে শুরু করতে পারেন সকালটা। গবেষকরা বলছেন, ক্যাফেইন আমাদেরকে উদ্যমী হতে সহায়তা। কফি আমাদের বার্ধক্যের ছাপ দূর করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। তাছাড়া, শরীরে শক্তি যোগায় কফি। তবে অবশ্য পরিমিত মাত্রায় কফি পান করলেই এই সুফলগুলো পাওয়া যেতে পারে। অতিরিক্ত কফি পান শরীরে পানিশূন্যতা তৈরি এবং রক্তনালীগুলো সংকুচিত করে ফেলতে পারে।

সুন্দর বা পরিষ্কার পোশাক পরিধান: নিজেকে যদি দেখতে ভালো লাগে, তাহলে মনও ভালো থাকে। মানসিক প্রশান্তি থাকলে ব্যক্তিগত ও পেশাগত দুটো ক্ষেত্রেই ভালো করা যায়। পোশাকের প্রতি নারীদের বিশেষ একটা ভালোবাসা বা অনুভূতি কাজ করে। ভালো পোশাক পরলে যেমন মন ভালো থাকে ঠিক তেমনি খারাপ বা নোংরা পোশাক পরিধান করলে মন খারাপ থাকতে পারে।

শারীরিক পরিশ্রম: গবেষকরা বলেছেন, যেকোনো ধরনের শারীরিক ব্যায়াম বিপাক প্রক্রিয়া বৃদ্ধি করে এবং দীর্ঘ সময়ের জন্য শরীরকে চাঙ্গা রাখে।

শরীরবিজ্ঞানী মারভিন ভিনসেন্ট বলেন, সকালের ব্যায়াম স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এটি আপনাকে সারাদিন কর্মোদ্দীপ্ত ও শারীরিকভাবে প্রাণচঞ্চল রাখে। তাছাড়া, সারাদিনের ক্ষুধাও নিয়ন্ত্রণ করে এটি।

শক্তিশালী নাস্তা করুন: সারাদিন কর্মক্লান্তি ও মাথা ব্যথা থেকে পরিত্রাণ পেতে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে জ্বালনি দরকার। তাই সকালের নাস্তাটা যেন যথেষ্ট পুষ্টি ও শক্তিদায়ক হয় সেদিকে খেয়াল রাখুন।


এ ক্যটাগরির আরো খবর..