সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব -প্রধান উপদেষ্টা

সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব -প্রধান উপদেষ্টা

সমাজসেবা মন্ত্রণালয়ের কাজ শুধু সবাইকে মনে করিয়ে দেওয়া সমাজসেবার কথাটা। এ সময় সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ‘জাতীয় সমাজসেবা দিবস’ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। এ জন্য এ দিবসটি পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এ দায়িত্বের কথা। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। আর মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।