সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসায় দুই চাচাতো বোনের উপর এসিড নিক্ষেপ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥ ২ আগস্ট’২০১৭:  ঝিনাইদহের মহেশপুর উপজেলার তানিয়া খাতুন (১৭) ও প্রভা খাতুন (৬) নামের দুই চাচাতো বোনের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। এসিডে ঝলছে যাওয়া দুই বোনকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত আনুমানিক ২ দিকে উপজেলার কদমতলা গ্রামে। আহত তানিয়া মহেশপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও কদমতলা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। আর প্রভা আনন্দ নিকেতন বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের সবুব মিয়ার মেয়ে।

আহত ছাত্রী তানিয়া খাতুনের পিতা জয়নাল আবেদীন জানান, রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা জানালা দিয়ে ইনজেকশনের সিরিজের মাধ্যমে এসিড নিক্ষেপ করে। ঘরে মশারি টাঙ্গানোর কারনে ক্ষতির পরিমান কম হয়েছে।

জয়নাল আবেদীন আরো জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। তবে বর্তমানে যিনি এমপি আছেন তার বিপরীত গ্রুপের সাথে সাথে দলদারী করছেন। এছাড়া এলাকায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। মহেশপুরে কিছুদিন আগে তিনি সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে কঠোর বক্তব্য রাখেন। এতে কেউ ক্ষিপ্ত হয়ে আমাকে টার্গেট করতে যেয়ে হয়ত মেয়েদের উপর এসিড মেরেছে বলে ধারণা করেন। মূলত সামাজিক ও রাজনৈতিক শত্রুতার কারনে এমনটি হতে পারে বলে তিনি ধারণা করছেন।

প্রভা খাতুনের বাবা সবুর মিয়া জানান, আমাদের দু’ভাইয়ের দু’টি মেয়ে একই স্থানে রাতে ঘুমাতো। তবে কে বা কাহারা গভীর রাতে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করেছে তা আমাদের জানা নেই।

দুই বোনের চাচাতো ভাই ও জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান আসাদ জানান, তানিয়া খাতুন ও প্রভা খাতুন দু’বোন প্রতিদিনের ন্যায় একই স্থানে ঘুমাতো। ঘটনার দিন গভীর রাতে কে বা কারা ঘরের জানালার ফাঁক দিয়ে ইনজেকশনের সিরিজের মাধ্যমে তাদের উপর এসিড নিক্ষেপ করে। এতে প্রভার বাম পাশের মুখ, ঘাড় ও পিঠে লেগে ছোট ছোট কালো ফোঁটা ফোঁটা হয়ে গেছে। এছাড়া তানিয়ার মুখের থুতনি ও পিঠের কয়েকটি স্থানে ফোঁট পড়ে কালো হয়ে গেছে। তবে কারা এটা করেছে তা তিনি জানাতে পারেননি।

মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আহম্মেদ কবীর হোসেন ডাক্তারের উদ্বৃতি দিয়ে বলেন, এসিড নয় তরল জাতীয় কোন বিষাক্ত পানি হতে পারে। ব্যাটারির পানি, এসিড মিশ্রিত পানি বা কার্বলিক এসিড পানি হতে পারে। সেটা সিরিঞ্জ দিয়ে দেয়া হয়েছে। এতে শিশু প্রভার পিঠে লেগে কালো কালো দাগ হয়েছে। মারাতœক কিছু না। আর কলেজে যে মেয়েটি পড়ে তার মুখের বাম পাশে কালো দাগ পড়েছে। এ ব্যাপারে জয়নাল আবেদীন বাদি হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেছেন। যার নং ২। তারিখ-০২/০৮/২০১৭ ইং।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপূর্ব কুমার বলেন, ঘুমিয়ে থাকা দুই বোনের উপর কে বা কারা ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে এসিড মারছে। তাদের উপর এসিড না অন্য কিছু নিক্ষেপ করা হয়েছে সে ব্যাপারে বলেন, কোন একটি ক্যামিকেল তো আছে। আমরা ওয়ার্ডে তাদের ভর্তি করেছি। কনসালটেন্টের মতামত ও ডায়াগোনস্টিকের রিপোর্ট পেলে সেটি কি তা জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।