সাবেক সংসদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে ভোট পেলেন ৫

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বাছাইয়ে অবশেষে ভোট গ্রহন করা হয়েছে। রোববার শহরের ভূষণস্কুল রোডস্থ দলীয় কার্যালয়ে দুপুর ২টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় বিকাল ৪ টায়। এতে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে আ’লীগের ৫ জন প্রতিদন্ধিতা করেন। ভোটের ফলাফলে বর্তমান চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দীক ঠান্ডু ভোট পান ২৭টি, জেলা পরিষদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সসম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল ভোট পান ৯টি, কালীগঞ্জ উপজেলা আওয়ামীরীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নান ভোট পান মাত্র ৫ টি, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন পান ৪ টি ও সাবেক ভাইচ-চেয়ারম্যান রাসেদ শমসের পান মাত্র ১ টি। ভাইচ-চেয়ারম্যান পদে তিন জন প্রতিদন্ধিতা করেন।

এরমধ্যে উপজেলা যুবলীগের সিনিঃ সহ- সভাপতি শিবলী নোমানী পান ২৬ ভোট, বর্তমান ভাইচ-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি পান ১৩ ভোট ও সাবেক ইউপি চেয়ারম্যান জহরুল ইসলাম পান ৭ ভোট। এছাড়া মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ২ জনের মধ্যে বর্তমান ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভীন ভোট পান ২৮ টি ও সাবেক মহিলা ভাইচ-চেয়ারম্যান তিথি রানী ভদ্র ভোট পান ১৭ টি। ভোট পরিচালনা করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

আওয়ামীলীগের দলীয় সুত্রে জানায়, রোববার সকালে আওয়ামীলীগের দলীয় কার্য়ালয়ে উপজেলা চেয়ারম্যান /ভাইচ-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন সংক্রান্ত এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। সভায় উন্মুক্ত আলোচনায় প্রার্থী নির্বাচনে দ্বিমত দেখা দিলে ঝিনাইদহ-৪ আসনের সংসদ আনোয়ারুল আজীম আনারের উপস্থিতেই সকলের মতামতের ভিত্তিতে ভোটা-ভুটির সিদ্ধান্ত হয়। প্রার্থী নির্বাচনে ডেলিগেটরা ভোট প্রদান করবেন। এতে আ’লীগের সকল ইউনিয় কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, ইইপি চেয়ারম্যান, পৌর আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ মোট ৪৮ জনের মধ্যে ৪৬জন ডেলিগেট তাদের ভোট প্রদান করেন।

প্রার্থী নির্বাচনের বিষয়ে আ’লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, উপজেলা, পৌর ও ইউিিনয়নের আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, পৌর মেয়র ও সিনিয়র নেতৃবৃন্দসহ মোট ৪৮ জন ডেলিগেটরের মধ্যে ৪৬ জন তাদের ভোট প্রদান করেন। তার মধ্যে উপজেলা চেয়ারম্যন পদে এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু সর্ব্বোচ ২৭ ভোট, ভাইচ-চেয়ারম্যান (পুরুষ) শিবলী নোমানী সর্ব্বোচ্চ ২৬ ভোট ও মহিলা ভাইচ চেয়ারম্যান পদে শাহনাজ পারভীন ভোট পান ২৮ পেয়ে দলীয় ভাবে চুড়ান্ত প্রার্থী করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।