প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে তিজারাহ্ সুইটস্ শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সদরের ওয়ালটন মোড়ে প্রতিষ্ঠােনর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
এখানে নিজেদের খামারের গাভির দুধ থেকে তৈরি কৃত মিষ্টি ওই মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যাবে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক তছলিম উদ্দীন ও আহসান হাবিব পলাশ।
উদ্বোধন শেষে খামার বাড়ি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিষ দেবনাথ সহ আরো অনেকে।


