ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে বেপরোয়া ট্রাক চাপায় এক মাইক্রো চালক নিহত

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে বেপরোয়া ট্রাক চাপায় এক মাইক্রো চালক নিহত
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে বেপরোয়া ট্রাক চাপায় শফিকুল ইসলাম (৩০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে।
১৯ ফেব্রুয়ারী  শুক্রবার দুপুর আড়াটার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে এ  দুর্ঘটনাটি ঘটে। নিহত মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম(৩০) সুনামগঞ্জের  বিশ্বম্ভপুর উপজেলার পাকিজা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
জানা যায়- শুক্রবার দুপুরে সুনামগঞ্জ হতে ঢাকাগামী মাইক্রোবাস চালক আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস নেয়ার জন্য গাড়ি রেখে মহাসড়কের পাশে দাড়িঁয়ে ছিলেন।
এসময় ঢাকা থেকে সিলেট গামী একটি ট্রাক (চট্ট-মেট্রো শ-১১-২৩৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুটি ভেঙ্গে দাড়িঁয়ে থাকা মাইক্রোবাস চালক শফিকুল ইসলামকে মারাত্মক ভাবে চাপা দেয়। এতে শফিকুল ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জের দমকল বাহিনীর পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমীর উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।