সাপাহারে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

সাপাহারে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
জানা গেছে, গোবিন্দবাটি মাদ্রাসাপাড়ার নালু রবিদাসের ছেলে অনিল রবিদাস (৩৫) বাড়ি থেকে মঙ্গলবার (৩জুলাই) সকাল ৬টায় বের হয়, সাড়ে ৬টার দিকে উপজেলার চৌধুরীপাড়া সংলগ্ন রাব্বানীর সারের দোকানের সামনে পৌছলে এ সময় বিপোরিত দিক থেকে আসা মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি ধাক্কায় সাইকেল আরোহী অনিল রবিদাস ঘটনা স্থলেই লুটিয়ে পরে এবং ট্রাক্টরটির মাথা জৈনক বাবলুর পানের দোকানে ঢুকে গেলে দোকানের বারান্দা ও মালামালের ব্যপক ক্ষয়-ক্ষতি হয় ।
এসময় স্থানীয়রা ট্রাক্টরটি এবং ঘাতক ড্রাইভাকে আটক করে স্থানীয় ইউপি সদস্য মিজানুর চৌধুরী’র জিম্মায় রেখে, দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অনিলকে মৃত ঘোষনা করেন।
মঙ্গলবার বেলা ১১টায় এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান,খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঘাতক ড্রাইভারকে আটক করে এবং মাহিন্দ্র ট্রাক্টরটি জব্দ করা হয়।
ঘাতক ড্রাইভার মানিকুড়া উত্তর পাড়ার আবুল হোসেনের ছেলে সোহেল রানা বলে জানা গেছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।