খালি গায়ে -৪৫ ডিগ্রিতেও সাধুর মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে হতবাক নেটিজেনরা

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ যত মহামানব যেমন লোকনাথ বাবা, রামকৃষ্ণ, সহ যত বড় ঋষি মুনিরা সিদ্ধিলাভ করেছেন সবাই ধ্যানের মাধ্যমে। একমাত্র ধ‍্যানের দ্বারাই মোক্ষ লাভ করা যায়। সঠিক উপায়ে ধ‍্যান করলে অসম্ভবকে সম্ভব করা যায়। আজ পর্যন্ত যত সাধু সন্ন‍্যাসীরা অসাধ‍্য সাধন করেছেন, অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন তা একমাত্র ধ‍্যানের মাধ‍্যমে। হিমালয়ে বা দুর্গম স্থানে যেখানে সাধারন মানুষের যাওয়া প্রায় অসম্ভব, সেখানে অবলীলায় পাড়ি দেন তাঁরা।

সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ‍্যে এসেছে যা দেখে হতবাক হয়ে গিয়েছন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে এক সাধু শুধুমাত্র একটি কৌপীন পরে ধ‍্যান করছেন বরফের মাঝে। চারিদিকে ধূ ধূ বরফ। তার মাঝে এক কুকুরকে সঙ্গে করে ধ‍্যানে বসেছেন ওই সাধু। এই ভিডিওটি শুট করেছেন সেনাবাহিনীর এক জওয়ান।

দি নিউজের ভারত প্রতিনিধি অর্ক গাঙ্গুলী জানান, হিমালয়ের ওই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি। সেনারা টহল দেওয়ার সময় এই দৃশ‍্য দেখতে পায়। ওই সাধুকে দেখে গাড়ি থামিয়ে দেয় তাঁরা। কিন্তু তাঁর কাছে যেতে গেলেই ধ‍্যান ভঙ্গ হয়ে যায় ওই সাধুর। বিরক্ত হয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে সেই স্থান ত‍্যাগ করেন ওই জটাজুটধারী সাধু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।