× Banner
সর্বশেষ
পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম শ্যামনগরে লিডার্সের উদ্যোগে  কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারি আটক  যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের

সাধারণত যে ধরনের পুষ্টির ঘাটতি হয়

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: একটি গবেষণায় এসেছে, সাধারণত আমরা দুই থেকে তিন ধরনের পুষ্টির ঘাটতিতে ভুগে থাকি। অধিকাংশ মানুষেরই কখনো না কখনো এই ঘাটতিগুলো হয়। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বোল্ডস্কাই জানিয়েছে সাধারণত কী ধরনের পুষ্টির ঘাটতিতে আমরা ভুগে থাকি।

আয়রনের ঘাটতি

আয়রনের ঘাটতি একটি প্রচলিত পুষ্টির ঘাটতি। প্রায় ৮০ ভাগ লোকই এই ঘাটতিতে ভোগে। আয়রনসমৃদ্ধ খাবার কম খাওয়ার কারণে এই সমস্যা হয়। আয়রনসমৃদ্ধ খাবার লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। লাল মাংস, সবুজ শাকসবজি, প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ, লতি, কচু, কাঁচাকলা এতে আয়রন রয়েছে। তাই এই ঘাটতি রোধে এই ধরনের খাবারগুলো খাদ্যতালিকায় রাখুন।

ভিটামিন ডি

সূর্যের আলো কম পাওয়ার কারণে ভিটামিন ডি-এর অভাব হয়। ভিটামিন ডি হাড় মজবুত করতে সাহায্য করে। কডলিভার তেল, ডিমের কুসুম ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়।

আয়োডিনের অভাব

অনেকেই আয়োডিনের ঘাটতিতে ভোগেন। আয়োডিন থাইরয়েড গ্রন্থির কার্যক্রমকে ঠিক রাখতে সাহায্য করে। এই ঘাটতি রোধে দুগ্ধজাতীয় খাবার খাদ্যতালিকায় রাখুন।

ভিটামিন বি১২

লাল মাংস, অঙ্গপ্রত্যঙ্গের মাংস, দুগ্ধজাতীয় খাবার এড়িয়ে গেলে সাধারণত এই ঘাটতি হয়। রক্তের গঠন এবং স্নায়ুর কার্যক্রম ভালো রাখতে ভিটামিন বি প্রয়োজন হয়।

ক্যালসিয়ামের অভাব

হাড়ের গঠনে ক্যালসিয়াম খুব জরুরি একটি বিষয়। ক্যালসিয়াম ছাড়া হৃৎপিণ্ড, পেশি এবং স্নায়ু ভালোভাবে কাজ করতে পারে না। মাছ, দুগ্ধজাতীয় খাবার, কাঠবাদাম, ব্রকলি ইত্যাদিতে ক্যালসিয়াম পাওয়া যায়।

ভিটামিন

ভিটামিন এ-এর অভাবও একটি প্রচলিত ঘাটতি। শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে গাজর, মিষ্টি আলু, ফিশলিভার অয়েল ইত্যাদি খাদ্যতালিকায় রাখতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..