সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব হয়েছে ঝড়ো হওয়া

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব হয়েছে ঝড়ো হওয়া

আঃজলিলঃ বিশেষ প্রতিনিধিঃ- সাতক্ষীরায় বেলা ২:৩০ এর দিকে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব শুরু হয়ে গেছে ইতোমধ্যে। সেখানে শুরু হয়েছে ঝড়ো হওয়া যা ধীরে ধীরে বাড়ছে।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার কাজ চলছে। এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ায় সহায়তা করছেন স্বেচ্ছাসেবক, কোস্টগার্ড, পুলিশ ও বিজিবি সদস্যরা।

এদিকে যথাসময়ে আশ্রয়কেন্দ্রে আসার জন্য উপকূলজুড়ে চলছে মাইকিং। ঝড়ে জানমাল রক্ষায় সবাইকে নিরপদ আশ্রয়ে সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলায় গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। জেলা উপজেলায় গঠিত মেডিক্যাল টিমের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জেলায় ১৪৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে।আর যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেগুলোকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

ইতিমধ্যে উদ্ধারকারী দল নির্দেশনা অনুযায়ী উপকূল এলাকায় কাজ শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।