× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সাংবাদিক শিমুল হত্যায় মেয়র মীরু গ্রেপ্তার

admin
হালনাগাদ: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার রাত ১০টায় সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ‘রাজধানীর শ্যামলী থেকে মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শাহজাদপুর নিয়ে আসা হচ্ছে। আগামীকাল শাহজাদপুর চৌকি আদালতে তাঁকে হাজির করা হবে।’

মেয়র হালিমুল হক মীরু ও তাঁর দুই ভাইসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি গত শুক্রবার রাতে দায়ের করেন নিহত সাংবাদিকের স্ত্রী কামরুন নাহার। মেয়রের দুই ভাইকে আগেই গ্রেপ্তার করা হয়। এর আরো ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। মেয়রকে নিয়ে এ মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করল পুলিশ।

গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মেয়রের শটগান থেকেই গুলিটি করা হয়েছে। এ সময় আরো ১০ জন আহত হয়।

গুরুতর আহত সাংবাদিক শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পরের দিন শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় এলাকায় সাংবাদিক শিমুল মারা যান।

এর আগে গ্রেপ্তার এ মামলার আট আসামি হলেন- মেয়র মীরুর ছোট ভাই পাবনা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু, ছোট ভাই হাসিবুল হক পিন্টু, পৌর এলাকার ছয়আনি গ্রামের আওয়ামী লীগ নেতা কে এম নাসির উদ্দিন, বাড়াবিল গ্রামের আলমগীর হোসেন, নলুয়া গ্রামের আশরাফ ভূঁইয়া, নাজমুল খাঁ ও শক্তিপুর গ্রামের জহির শেখ ও নলুয়া গ্রামের সাহেব আলী।

আজ রোববার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আগামী ১৫ ফেব্রুয়ারি রিমান্ড আবেদনের শুনানির দিন রেখেছেন।


এ ক্যটাগরির আরো খবর..