× Banner
সর্বশেষ
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী সরকার খাল খননের সাথে দখল ও দূষণ প্রতিরোধেও কাজ করছে – পানি সম্পদ মন্ত্রী আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ

সহজ উপায়ে থামান হেঁচকি

admin
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: যেকোনো মানুষের যেকোনো সময়ে হেঁচকি উঠতে পারে। কখন কার কোন মুহূর্তে তা আসবে সেটা নিশ্চিত করে বলা যায় না।

অনেক সময় এই বিরক্তিকর হেঁচকি অনবরত চলতেই থাকে, পানি খাওয়ার পরও থামতে চায় না। ফলে খুব অস্বস্তিকর এবং অন্যের সামনে বিব্রতকর একটি পরিস্থিতি সৃষ্টি করে।

সুতরাং হেঁচকি থামানোর কয়েকটি সহজ উপায় জেনে রাখুন।

* চিনি খাওয়া: হেঁচকি উঠলে মুখ ভরে চিনি পুরে নিন। চিনির মিষ্টত্ব সঙ্গে সঙ্গে হেঁচকি কমিয়ে আনবে।

* শ্বাস চেপে রাখা: হঠাৎ হেঁচকি উঠলে নাক চেপে ধরুন, মুখ বন্ধ রাখুন কিছুক্ষণ। ধীরে ধীরে হেঁচকি বন্ধ হয়ে যাবে।

* টক খান: টক কিছু খেলেও হেঁচকি বন্ধ হয়।

* মুখের ভেতর কাঠি রাখা: কাঠিতে তুলো জড়িয়ে মুখের ভেতরের ওপরের দেওয়ালে ঘষে নিন। এতে হেঁচকি তোলা বন্ধ হবে।

* পেপারের ব্যাগ: পেপারের ব্যাগে মুখে গুজে কিছুক্ষণ ফোলাতে থাকুন। শ্বাস-প্রশ্বাসের এই প্রক্রিয়া হেঁচকি কমিয়ে আনবে।

* জিভ বের করা: হেঁচকির সময়ে জিভ বের করে রাখুন। এতে হেঁচকি বন্ধ হয়ে যাবে।

* গলার প্রেসার পয়েন্ট চাপ দিন: গলার দুপাশের প্রেসার পয়েন্টে ধীরে ধীরে চাপ দিন। এতেও অনেকটা কাজ হবে।

* কাশি বা হাঁচি: অনেক সময়ে কাশি বা হাঁচি হেঁচকি কমিয়ে দিতে পারে। হেঁচকির মধ্যে এগুলো পেলে চেপে রাখবেন না।

* ঠান্ডা পানি : খুব ঠান্ডা পানি খেলে বা ঠান্ডা পানি দিয়ে গড়গড় করলেও থেমে যাবে হেঁচকি।

এসব টোটকায় কাজ না হলে এবং হেঁচকি দীর্ঘক্ষণ চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


এ ক্যটাগরির আরো খবর..