মেহেরপুরের আমঝুপিতে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০৮-১৬) ইন্টারনেটের যুগে পৃথিবীর সকল দেশ কাছাকাছি অবস্থান করছে। পিছিয়ে নেয় বাংলাদেশও। তথ্য প্রযুক্তির কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে একযোগে দেশের বিভিন্ন জেলার বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করছেন।

গতকাল শনিবার দুপুরে  আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনকালে কথাগুলো বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি আরো বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সফটওয়ারের মাধ্যমে এ্যাপস তৈরি করা হচ্ছে। কোন ছাত্র-ছাত্রী অনউপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে অভিভাবকরা জানতে পারবেন তার সন্তান স্কুল বা কলেজে গিয়েছেন কিনা। ঘরে বসেই পরিক্ষার ফলাফল জানতে পারছে শিক্ষার্থীরা। এ সবই হয়েছে তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুর মান্নাফ কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুসনে মোবারক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, আমঝুপি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম মুকুল সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষন ল্যাব স্থাপন প্রকল্প তথ্য ও যোগাযোগ বিভাগের উদ্যোগে মেহেরপুরের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।