এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ পাটকেলঘাটা ৩ নং সরুলিয়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় সরুলিয়া ইউনিয়ন পরিষদ মিলানাতনে সবিতা রানী দাশ সভাপতি ও রাফেজা বেগমকে সম্পাদিকা করে আওয়ামী মহিলা লীগের সরুলিয়া ইউনিয়নের ৩৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন তালা উপজেলা মহিলা লীগের আহবায়ক হোসনে-আরা বিশ্বাস।
উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, তালা উপজেলা মহিলা লীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, আওমীলীগ নেতা মফিদুল ইসলাম,শেখ টিপু সুলতান,আব্দুৃল ওয়াদুদ সরদার , মাহফুজুর রহমান মধু , ইউপি সদস্য পরিতোষ দাশ, আঃ আজিজ,শেখ আজিজুর রহমান,হাফিজুল ইসলাম,নাসের সরদার,মমতাজ বেগম,মনোয়ারা বেগম প্রমুখ ।





