পাইকগাছায় অভিভাবক উদ্ভদ্ধুকরণ সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বাল্য বিবাহ মুক্ত ও নিরাপদ পানি ব্যবহারের উপর অভিভাবক উদ্ধুকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের ১৫ নং মালথ পল্লী সমাজের উদ্যোগে বুধবার সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের ফিল্ড অর্গানাইজার রহিমা খাতুন, কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর ফিল্ড অর্গানাইজার তন্ময় মন্ডল, দলীয় নেতা মোশারফ করিম সহ পল্লী সমাজের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ১৫নং পল্লী সমাজকে বাল্য বিবাহ ও নিরাপদ পানি মুক্ত ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।