× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ

admin
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের মাঝে সংলাপকে উৎসাহিত করে। তিনি বলেন, বাংলাদেশ ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান এই ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদারে অঙ্গীকারাবদ্ধ।

রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে ভ্যাটিকানের সিনিয়র কেবিনেট মিনিস্টার কার্ডিনাল ফার্নান্দো ফিলোনি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিকে প্রাধান্য দেয় এবং সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ।ভ্যাটিকানের মন্ত্রী বাংলাদেশে বিভিন্ন ধমীর্য় অনুসারী লোকদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশংসা করেন এবং সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।তিনি বলেন, ক্যাথোলিক সম্প্রদায় অত্যন্ত ছোট আকারের, তবে চমৎকার শান্তিপূর্ণ সহাবস্থান এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন।ভ্যাটিকানের মন্ত্রী বলেন, বাংলাদেশে তিনি তার প্রথম সফরের আনন্দ উপভোগ করছেন এবং তিনি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ।

প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের গঠনমূলক ও উল্লেখযোগ্য ভূমিকা পালনে বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন সমাজসেবা কার্যক্রমে তাদের সম্পৃক্ততার প্রশংসা করেন।প্রধানমন্ত্রী ভ্যাটিকানের মন্ত্রীর মাধ্যমে পোপ ফ্রান্সিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোসহিরি, বাংলাদেশে ক্যাথলিক বিশপ ডি রোজারিও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..