× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

সরকারের প্রতি আহ্বান মেধাবীদের কাজে লাগানোর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মেধাবীদের ভালো সুযোগ-সুবিধা দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘অসংখ্য বাঙালি বিশেষজ্ঞ আছেন, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা উন্নয়নমূলক কাজে অংশ নিয়ে চমক দেখাচ্ছেন। আমি আহ্বান জানাই, তারা যেন ফিরে এসে দেশের উন্নয়নে অংশ নেন। সরকারকেও এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।’

তিনি উদাহরণ দিয়ে বলেন, পদ্মা সেতু নির্মাণে একজন বিখ্যাত বাংলাদেশি বিশেষজ্ঞ কাজ করছেন। যিনি আমেরিকার সানফ্রান্সিসকোতে একটি বিখ্যাত ব্রিজ নির্মাণে কাজ করেছেন।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বঙ্গবন্ধু পরিষদের বাংলাদেশ ব্যাংক শাখার উদ্যোগে ‘অর্থনৈতিক মুক্তি বিষয়ক বঙ্গবন্ধুর স্বপ্ন, বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ যখন এভাবে এগিয়ে যাচ্ছে, এমন সময় আমাদের নেতৃবৃন্দ ইতিহাস নিয়ে নানা ছক্কা-পাঞ্জা খেলছে। শহীদদের হিসেব নিয়ে অবান্তর কথাবার্তা বলে বিতর্কের জন্ম দিচ্ছে, যা অমাদের জন্য চরম দুর্ভাগ্য।’

তিনি এ সময় বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস নিয়ে দীর্ঘ ৫০ মিনিটের বক্তব্য রাখেন।  বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দেন।

সংগঠনের সভাপতি নেছার আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ এবং বিআইবিএম-এর মহাপরিচালক ড. তওফিক আহমেদ চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..