× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

অনলাইন ডেস্ক

সমবায়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব : কৃষিমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
কৃষি মন্ত্রি

মধুপুর (টাঙ্গাইল), ২১ কার্তিক ( ৬ নভেম্বর) : বঙ্গবন্ধুর সমবায় আন্দোলন ও দর্শনকে সফলভাবে  কাজে লাগাতে পারলে দেশে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ ও সঠিক বাজারজাতের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় সমবায় আন্দোলন ও উৎপাদন ব্যবস্থার কথা বলতেন। এ সমবায়ে কৃষকের জমি কেউ নেবে না, বরং সকলের জমিকে একসাথে করে একত্রে উৎপাদন করবে। আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুর সমবায় দর্শনকে কাজে লাগাতে হবে। এটি সফলভাবে করতে পারলে দেশের খণ্ডবিখণ্ড জমিতে উৎপাদন যেমন বহুগুণে বাড়বে, তেমনি উৎপাদিত পণ্যের প্রক্রিয়াজাত ও সঠিক বাজারজাত সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

আজ টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ  মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মধুপুর উপজলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

এর আগে মন্ত্রী সমবায় দিবসের র‌্যালিতে অংশগ্রহণ, মধুপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের ও লাইব্রেরির উদ্বোধন এবং  কৃষকের মাঝে ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করেন।

 

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ৫০-৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদেরকে কম্বাইন হারভেস্টার,  রিপারসহ কৃষিযন্ত্র দিচ্ছে। এর ফলেই কৃষকেরা এসব যন্ত্র কিনতে পারছে। তা না হলে খুব সংখ্যক কৃষকই ৩০ লাখ টাকা দামের একটা কম্বাইন হারভেস্টার কিনতে পারতো। তবে সমবায় বা সমিতির মাধ্যমে কৃষকেরা এগিয়ে আসলে কৃষিযন্ত্র কেনা তাদের জন্য আরও সহজ হবে।

 

মধুপুরবাসীর উদ্দেশে ড. রাজ্জাক বলেন, মধুপুরের আনারস উৎপাদনের সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে আমরা কাজ করছি। ফিলিপাইন থেকে আনারসের উন্নত জাতের চারা আনা হচ্ছে। এ বছর আরও ৬ লাখ উন্নতজাতের আনারসের চারা আমরা মধুপুরে বিতরণ করব।

 

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌরসভার মেয়র মোঃ সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন, সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহম্মেদ নাসির প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..