সমতা নিয়ে মাঠ ছাড়লো মিলান

ইতালিয়ান সিরিআ লিগে এম্পোলির বিপক্ষে ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়লো জায়ান্ট এসি মিলান। মিলানের হয়ে একটি করে গোল করেন কার্লোস বাক্কা ও জিয়াকোমো বোনাভেনচুর। আর এম্পোলির হয়ে একটি করে গোল পান পিওতোর জিলনস্কি ও ম্যাসিমিও মাক্কারোনে।

এম্পোলির ঘরের মাঠ স্তাদিও কার্লো কাস্তেলানিতে শনিবার রাতে আতিথিয়েতা নিতে যায় মিলান। আর খেলার আট মিনিটেই বাক্কার গোলে লিড পায় সফরকারী দলটি। তবে জিলনস্কির ৩২ মিনিটের গোলে সমতা পায় এম্পেলি। পরে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতির পর লিড বাড়াতে সময় নেয়নি মিলান খেলার ৪৮ মিনিটে বোনাভেনচুরের গোলে এগিয়ে যায় দলটি। কিন্তু ৬১ মিনিটে মাক্কারোনে গোলে ‍আবাও সমতা পায় এস্পোলি।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সিনিসা মিহাজলোভিকের শিষ্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।