× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

ডেস্ক

সন্দ্বীপে ফেরি সার্ভিস চালু করে কলংক থেকে মুক্ত হলাম -প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
কলংক থেকে মুক্ত হলাম

সন্দ্বীপের সঙ্গে দীর্ঘ ৫০ বছরেও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠাটা লজ্জার। একদিকে বিরাট শহর ও বন্দর সবকিছু চলছে, অন্যদিকে এখানে আসতে ও নিজের বাড়িতে যাওয়ার সময় মধ্যযুগীয় অবস্থায় আমাদের চলে যেতে হয়। আজ আমরা সে কলঙ্ক থেকে মুক্ত হলাম। বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সন্দ্বীপ বাংলাদেশের অন্যতম উপকূলীয় দ্বীপ। কিন্তু স্বাধীনতার পর ঐতিহ্যবাহী এ জনপদের ভূখন্ডের সঙ্গে দেশের যোগাযোগের ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা গড়ে উঠেনি। কী লজ্জাকর, ৫০ বছর পার হয়ে গেল! একদিকে বিরাট শহর ও বন্দর সবকিছু চলছে, অন্যদিকে এখানে আসতে ও নিজের বাড়িতে যাওয়ার সময় মধ্যযুগীয় অবস্থায় আমাদের চলে যেতে হয়। এটা আমরা সহ্য করে যাচ্ছি, এটা নিয়ে কোনও উচ্চবাচ্য হচ্ছে না। আজ আমরা সে কলঙ্ক থেকে মুক্ত হলাম।

সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অধ্যাপক ড. ইউনূস বলেন, সন্দ্বীপে ফেরি সার্ভিস চালু হওয়ায় এখন থেকে শিশু, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ থেকে শুরু করে সবাই নিরাপত্তার সঙ্গে সাগর পারাপার হতে পারবে।

প্রধান উপদেষ্টা বলেন, সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্ত, ঢাকা-কুমিরা বাস চালু, ফেরিঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব উদ্যোগ বাস্তবায়ন হলে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে সরকার প্রধান প্রত্যাশা ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এদিন সন্দ্বীপের গুপ্তছড়া জেটিঘাটে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

এর আগে সোমবার সকালে উপদেষ্টাদের নিয়ে নির্ধারিত ফেরি ‘কপোতাক্ষ’ বঙ্গোপসাগরের আরেকপ্রান্ত সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া প্রান্তে যায়।


এ ক্যটাগরির আরো খবর..