সন্ত্রাসীদের দু’পক্ষের গুলাগুলিতে সন্ত্রাসী খাদেমুল নিহত

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর শহরের ব্র্যাক অফিসের পাশের সড়কে ডাকাত দলের দু’পক্ষের গুলাগুলিতে সন্ত্রাসী খাদেমুল হোসেন (২৮) নিহত হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে (মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে) ওই গুলাগুলির ঘটনা ঘটে। খাদেমুল শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে।

তার নামে মেহেরপুর থানায় ডাকাতি, হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ভোর রাতের দিকে ব্র্যাক অফিসের সামনে ডাকাত দলের দু’পক্ষের মধ্যে গুলাগুলি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রসীরা পালিয়ে যায়। এ সময় রাস্তায় পড়ে থাকতে দেখি গুলিবিদ্ধ খাদেমুলের লাশ। খাদেমুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান সুটারগান, তিনটি হাতাবোমা ও দেশীয় অস্ত্র। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। এর আগে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে একাধিক ডাকাতি ও বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল সে এবং তার নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।