× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

স্টাফ রিপোর্টার, যশোর

আর্থিক সঞ্চয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
সঞ্চয় বিষয়ক সেমিনার

আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ- এই স্লোগানে যশোরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১২টায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে যশোর সরকারি মহিলা কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস। সেমিনারে যশোর সরকারি মহিলা কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমাজ উন্নয়নের পেছনে নারীর ভূমিকা অপরিসীম। নারী-পুরুষের সমন্বয়ে আর্থিক সঞ্চয় হয়। আর্থিক সঞ্চয় হলেই পরিবার ও সমাজ উন্নতি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আর্থিকভাবে সঞ্চয় করার উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে বক্তরা বলেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের যশোর সহযোগী  কর্মকর্তা আজিজুর রহমান, রেজওয়ানা হক, মনিরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..