সচেতনতা বাড়াতে তৃণমূলে সফর করবেন স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ  মাতৃমৃত্যু হারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে তৃণমূল ও প্রত্যন্ত অঞ্চলে পর্যায়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসাবে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সফর করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ রবিবার সচিবালয়ে ‘স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নে করণীয়’ বিষয়ক সভায় সভাপতিত্বকালে তিনি এই সিদ্ধান্ত জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু মৃত্যু হার কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ জাতিসংঘের এমডিজি পুরস্কার পেয়েছে। প্রত্যাশিত মাতৃমৃত্যু হার অর্জন না হলেও সাফল্যের অগ্রযাত্রা সন্তোষজনক ছিল। বিশ্ব নেতৃবৃন্দও সূচকের ঊর্দ্ধগতিতে প্রশংসা করেছে। আমাদের এই সাফল্যকে ঊর্দ্ধে নিয়ে ২০৩০ সালের মধ্যে এমডিজি অর্জনের জন্যে আমাদেরকে আরো জোরদার ও কার্যকর কর্মসূচি হাতে নিতে হবে। এর অংশ হিসাবে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে মাঠ পর্যায়ের মানুষের সাথে মত বিনিময় সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষাধাগারের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী বিশেষ বিসিএস এর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেন। এছাড়া ‘মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন’ এবং ‘বিসিপিএস’ আইন সংসদের আগামী অধিবেশনে উত্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। মোহাম্মদ নাসিম এসময় মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ও নির্মাণ কাজ যথাসময়ে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্যেও নির্দেশনা প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।