× Banner
সর্বশেষ
আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা

সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১ নভেম্বর, ২০২০
সচিবালয় জামে মসজিদে

ঢাকা, ১৬ কার্তিক (১ নভেম্বর): যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদমিলাদুন্নবী (সা.) ১৪৪২ হিজরি উদ্‌যাপন উপলক্ষ্যে আজ বাদ যোহর বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বব্যাপী কোভিড১৯ মহামারি পরিস্থিতিতে পবিত্র ঈদমিলাদুন্নবী (সা.) উদযাপন বিশেষ গুরুত্ব বহন করে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে আমরা করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি। এ বিষয়ে হাদিসের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং নিজেদের অন্যায় অপরাধের জন্য বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এ প্রসঙ্গে তিনি সকলকে সরকারের নির্দেশ অনুসরণ করে আবশ্যিকভাবে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, রাসুল (সা.) এর বিরুদ্ধ্ববাদীরা তাঁর বিরুদ্ধ্ব্বে অসংখ্য বই লিখেছে। কিন্তু তারাও স্বীকার করত তিনি কখনো মিথ্যা বলেননি এবং আমানতের খেয়ানত করেননি। আমাদেরকে রাসুলের সত্যিকারের উম্মত হিসেবে মিথ্যা না বলা এবং আমানতদারিতার গুণাবলী অর্জন করতে হবে।

মিলাদ পরিচালনা করেন সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি মো: ওমর ফারুক এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতী মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তাকর্মচারী ও বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..