সকাল সাড়ে ৮ থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল

সকাল সাড়ে ৮ থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল

ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে সকাল সাড়ে ৬টা থেকে বন্ধ ছিল বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে বুধবার (৪ মে) সকাল সাড়ে ৮ থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য জানিয়েছে।

লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ভোরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। এ কারণে দুই ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ থাকে। আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করে।

ঘাট সূত্রে জানা গেছে, ভোরে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। এছাড়াও কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৮টার দিকে বাতাস ও বৃষ্টি কমে এলে নৌযান চলাচল শুরু করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।