বাপ্পী হালদারঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বললেন, ধনী-দরিদ্র, সুবিধাবঞ্চিতসহ সকল মানুষের সাথে কুশল বিনিময় করার উত্তম সময় এই ঈদ।
আজ সোমবার সকালে তার নিজ নির্বাচনী এলাকা বরিশাল- ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের গৌরনদী কলেজ মসজিদে নামাজ শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্মের এই এক মাস সিয়াম সাধনা শেষে আজ আমরা সকল মানুষের সাথে মিলিত হবার সুযোগ পেয়েছি।
এই ঈদুল ফিতরের শিক্ষা একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে সকলের সহায়তা কামনা করেন।