সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।
প্রতিমন্ত্রী আজ গোপালগঞ্জের বাসভবনে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এ প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পরে ধর্ম প্রতিমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা দারুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা মসজিদে জুমা’র নামাজ আদায় শেষে গোপালগঞ্জের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও মুসুল্লিদের সাথে মতবিনিময় করেন।
এ সময় প্রতিমন্ত্রী দায়িত্ব পালনকালে আলেম-ওলামাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
জুমা’র নামাজ শেষে ধর্ম প্রতিমন্ত্রী ওলামায়ে কেরাম ও বহু সংখ্যক মুসুল্লিদের নিয়ে আল্লামা শামছুল হক ফরিদপুরী (রঃ)-এর কবর জিয়ারত করেন।





