× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সংবিধানের মাধ্যমেই হিন্দু সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের দাবী শিপন বসুর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

বাংলাদেশের ভূমি পুত্র হিন্দুদের সমস্যা সমাধানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের দাবী যথেষ্ট নয়। কারণ এভাবে বিগত বিশ বছরের অধিক সময় কাল ধরে এমন অসংখ্য দাবি নিয়ে বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলিপি এমনকি আমরণ অনশনও করা হয়েছে। কোন সরকার এসব দাবি পূরণ করেনি। তাই ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির প্রেসিডেন্ট শ্রী শিপন কুমার বসু মনে করেন যে, বাংলাদেশের ভূমি পুত্র হিন্দুদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সমর্থন অর্জন করা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হিন্দুদের অধিকার নিশ্চিত করার মাধ্যম সংবিধান। সংবিধানের আলোকেই হিন্দু সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে।

শ্রী বসুর মতে বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘু নয়, উগ্রবাদী মুসলিমদের দ্বারা নির্যাতিত হয়ে দেশ পরিত্যাগ করতে বাধ্য করছে এবং সংখ্যালঘু হয়ে পড়েছে। কিন্তু এখনো ভূমি জরিপে তাদের নাম প্রকাশিত হচ্ছে। তাই ভবিষ্যতে আন্তর্জাতিক ভূমি অধিকার আইনে বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের নাগরিকত্ব মৌলিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত করা হবে।

বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার সংবিধানের তৃতীয় ভাগ “মৌলিক অধিকার” অনুসারে বাংলাদেশী জনগণের অধিকার অনুসারে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেক বাংলাদেশী স্বতঃসিদ্ধভাবে কতিপয় মৌলিক অধিকারের মালিক।

তৃতীয় ভাগ “মৌলিক অধিকার”-এর শুরুতেই ২৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না। আর যদি করা হয়, তবে তা স্বতঃসিদ্ধভাবে বাতিল হয়ে যাবে। এই অনুচ্ছেদ অনুসারে, মৌলিক অধিকারের পরিপন্থী পূর্বেকার সকল আইন সাংবিধানিকভাবে অবৈধ।

মৌলিক অধিকার শারীরিক ও মানসিক সীমানা সংকোচনকারী কৃত্রিম বাধা অতিক্রম করে মুক্তি ও ন্যায়বিচারের পরিবেশ নিশ্চিত করে নাগরিকদের জীবন মর্যাদাপূর্ণ করে।

স্বাধীন বিচারব্যবস্থা ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ নাগরিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সর্বোত্তম রক্ষাকবচ। সংবিধানের চতুর্থ পরিচ্ছেদের ১০২ অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে মৌলিক অধিকার বলবৎ করার এখতিয়ার দিয়েছে। বাংলাদেশের সংবিধান অনুসারে প্রত্যেক বাংলাদেশীর মৌলিক অধিকার ১৮টি। এই অধিকার নিশ্চিত করার মাধ্যমেই সংখ্যালঘুদের স্থায়ী সমাধান।


এ ক্যটাগরির আরো খবর..