× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চৌগাছায় ছাগলের জিলাপি খাওয়া কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

আঃজলিলঃবিশেষ  প্রতিনিধি : চৌগাছায় ছাগলের জিলাপি খাওয়া কেন্দ্র করে আজগর আলী উপজেলার পাশাপোল গ্রামে সংঘর্ষে ১জন নিহত।

যশোরের চৌগাছায় ছাগলে জিলাপি খাওয়ায় পিটিয়ে চাচির (৫৫) হাত ভেঙে দিয়েছে ভাতিজা। এসময় স্ত্রীকে রক্ষা করতে গিয়ে অসুস্থ চাচা আজগর আলী (৬৫) পড়ে গিয়ে মারা গেছেন। আজগর আলী উপজেলার পাশাপোল গ্রামের বাসিন্দা। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটলেও রবিবার  মৃতের লাশ দাফনের সময় বিষয়টি প্রচার হয়।পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন পরিবার ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বলেন, আজগর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার রাতে ছাগলে জিলাপি খাওয়াকে কেন্দ্র করে ভাতিজা তপন তার স্ত্রীকে মারধর করলে স্ত্রীর হাতে চোট লাগে। এসময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, আজগর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার ভাতিজা মারপিট করে চাচির হাত ভেঙে দেয়ায় গ্রামের লোকজন শালিস-মীমাংসা করা হয়। আহত চাচির পরিবারটি খুবই গরিব ও অসচ্ছল হওয়ায় অসুস্থ চাচির চিকিৎসার জন্য একলাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু বিষয়টি বিভিন্ন মাধ্যমে পুলিশ সুপার পর্যন্ত গড়ায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

আজগর আলীর স্ত্রী চায়না বেগম বলেন, শনিবার বিকেলে গ্রামের একটি মিলাদ মাহফিল থেকে জিলাপি এনে রাখে তার ভাসুর মোজাফর রহমানের ছোট ছেলে তপন (৩৫)। এরপর কোন এক সময় তাদের একটি ছাগলে ওই জিলাপি খেয়ে ফেলে। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে রাত ৯ টার দিকে তপন আমাদের ঘরে এসে আমাকে মারপিট করে। তিনি হাতে ব্যান্ডেজ দেখিয়ে বলেন, এসময় আমি হাতে আঘাত পাই। এসময় আমার স্বামী আমাকে ঠেকাতে গিয়ে পড়ে যান। এর পরপরই তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..