সংখ্যালঘু প্রধানবিচারপতি এসকে সিনহার বাড়িতে ভারতীয় ডেপুটি হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মৌলভীবাজারের কমলগঞ্জের বাড়িতে গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার অনিন্দ্র ব্যানার্জী। এসয় তিনি স্থানীয় তিলকপুর সার্বজনীন পূজামন্ডপ ঘুরে দেখেন।

আজ ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে সড়ক পথে শ্রীমঙ্গল হয়ে কমলগঞ্জ এসে পৌঁছান তিনি। কমলগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. জাকির হোসেন বলেন, কমলগঞ্জ উপজেলার তিলকপুর সার্বজনীন পুজামন্ডপ, ঘোড়ামারা মণিপুরী থিয়েটার ও সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বাড়ি ঘুরে দেখেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার।

এসময় তিনি সবার খোঁজ খবর নেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক, সার্বজনীন পূজামন্ডপের সভাপতি কৃষ্ণ কান্ত সিংহ সহ আর অনেকে। পরে তিনি সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে কমলগঞ্জ ত্যাগ করেন। কমলগঞ্জ উপজেলার ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক এতথ্য নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।