× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

সংখ্যালঘুর বাড়ী মন্দির ভাংচুর ও নির্যাতনের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ মার্চ, ২০১৯

হিন্দু মহিলা মহাজোটের সভানেত্রী প্রীতিলতা বিশ্বাসের বাড়ী ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরবানির গ্রামের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুক্তিযোদ্ধা শ্রীজগদীশ বিশ্বাস ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেত্রী ও বেসরকারী মানবাধিকার সংস্থা শারি’র নির্বাহী পরিচালক প্রিয়বালার বাড়ী একদল দুস্কৃতকারী অগ্নিসংযোগ করে।

অদ্য ৩ মার্চ রবিবার বিকাল ৪.০০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক হামলা অগ্নি সংযোগ, খুন, মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এক মানব বন্ধন এর আয়োজন করে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের বরিষ্ঠ সহ সভাপতি ডাঃ এম.কে রায়, প্রদীপ পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহিলা মহাজোটের সভাপতি সভানেত্রী প্রীতিলতা বিশ্বাস, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ বারুড়ী, ২০০১ এ নির্যাতিতা পূর্ণমা শীল,  আদিনাথ সরকার, অসিত বালা, সুমন হালদার রবিদাস ফোরাম ঢাকা মহানগরের সভাপতি রামানন্দ দাস, সাধারণ সম্পাদক রাজকুমার দাস প্রমূখ।

বক্তাগণ বলেন, বর্তমান মেয়াদে সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায় আশা করেছিলো তাদের উপর নির্যাতন নিপিড়ন হবে না। সংখ্যালঘু নির্যাতন কঠোর হস্তে দমন করা হবে। কিন্তু গত দুই মাসের মধ্যে সারা দেশে হিন্দু নির্যাতনের শত শত ঘটনা অতিতের সকল রেকর্ডকে ভঙ্গ করেছে। প্রতিদিনই দেশের কোন না কোন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘরে অগ্নি সংযোগ, হত্যা, হত্যা প্রচেষ্টা, অপহরন, নারী নির্যাতন, বাড়ীঘন জমি জমা দখল, দেশ ত্যাগে বাধ্যকরন এর মত একের পর এক ঘটনা ঘটেই চলেছে। অথচ প্রশাসন বরাবরের মত নিরব ভূমিকা পালন করছে।

গত ২ মাসে দিনাজপুরের বোচাগঞ্জ, কক্সবাজার, ব্রহ্মণবাড়ীয়া, ময়মনসিংহ, ঝালকাঠী, চাঁদপুর সহ সারাদেশে দুই শতাধিক ঘটনা ঘটেছে। নির্যাতন নিপিড়নের মাত্রা এত বেড়েছে যে, হিন্দু সম্প্রদায়ের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। ফলে সাড়া দেশে ব্যপকভাবে হিন্দু সম্প্রদায় দেশত্যাগ করছে।

বক্তাগণ বলেন সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ এর আহ্বান জানায়। বক্তাগণ আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার করে অপরাধীদের ফাঁসী নিশ্চিতের দাবী করেছেন। অন্যথায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচীর মত কঠোর কর্মসূচী ঘোষণা করবে।

বক্তগণ বলেন জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের কোন প্রতিনিধিত্ব না থাকায় ও অপরাধীদের বিচার না হওয়ার কারনেই বার বার হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আসছে।


এ ক্যটাগরির আরো খবর..