সংখ্যালঘুদের অধিকার আদায় ও সংরক্ষনে কাজ করে যাচ্ছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ

 নবীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কমিটির বর্ধিত সভা,আগামী ২৮ শে সেপ্টেম্বর ঢাকার সোওরার্দী উদ্যানে মহাসমাবেশ সফল এবং আসন্ন শারদীয় দূর্গাপুজা সফলে প্রস্তুতি সভা শনিবার দুপুরে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্টিত হয়।

সংগঠনের নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদক।

প্রধাণ বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কমরেড হিরেন্দ্র দত্ত,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস।

বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,পৌর কমিটির সভাপতি শিক্ষক বিপুল চন্দ্র দেব, সভাপতি মন্ডলীর সদস্য গৌরমনি সরকার, অরবিন্দু রায়,সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব,উপজেলা কমিটির সাংগঠনিক তনুজ রায়,বিভু আচার্য্য, প্রচার সম্পাদক পবিত্র বনিক,নির্বাহী সদস্য বিকাশ চন্দ্র রায় শৈলেন চন্দ্র দাশ, ১ নং ইউনিয়নের সভাপতি ভুপেশ চন্দ্র দাশ,সাধারন সম্পাদক দেবব্রত দাশ,২ নং ইউনিয়ন কমিটির সভাপতি মহিতোষ দাশ,৩ নং ইনাতগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি চিনু সুত্রধর,সাধারন সম্পাদক চন্দন রায় হরি,৪ নং ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক স্বপন সুত্রধর,৫ নং ইউনিয়ন কমিটির সভাপতি জিতেশ সুত্রধর,সাধারন সম্পাদক ব্রজেন্দ্র দেবনাথ,৬ নং কমিটির অমলেন্দু সুত্রধর,৭ নং কমিটির সাবেক লিটন দাশ,৮ নং কমিটির করুনাময় দে,৯ নং কমিটির সভাপতি শিক্ষক রাখাল চন্দ্র দাশ,সাধারন সম্পাদক প্রদীপ কুমার রায়,সাংগঠনিক সম্পাদক শিক্ষক সুজিত দাশ,১০ নং ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল কর,সাংগঠনিক সম্পাদক বিষু কর,১১ নং ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক জিতেন্দ্র বৈদ্য,সাংগঠনিক সম্পাদক সুবল চন্দ্র দেব,১২ নং ইউনিয়নের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়,সাধারন সম্পাদক ইন্দ্র জিত সিংহ,সাংগঠনিক সম্পাদক পরিমল মালাকার,১৩ নং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শিক্ষক কৃপেশ রায় । সভায় উপস্থিত ছিলেন বিজয় রায়,গনেশ চক্রবর্ত্তী,সুভাষ চন্দ্র দাশ,উত্তম কুমার রায়,বিশ্বজিত গোপ,রনজিত পাল,বিপুল চন্দ্র দাশ,নিকেশ গোপ,বিদ্যুত পাল,নয়ন দাশ,বকুল দেবনাথ,বিষ্ণু পদ আচার্য্য,অসিত সুত্রধর,বাবুল দেব, বাবলু দাশ,টিংকু দাশ,দীপ্ত ঘোষ,আশিষ কুমার দাশ,রজত দাশ,সুজন রায়,অলক কুমার দাশ,সুব্রত দাশ তালুকদারসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র মোদক বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দেশে সংখ্যালঘুদের অধিকার আদায় ও অধিকার সংরক্ষনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এসব সামাজিক কাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ২৮শে সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় সমাবেশকে সফল করতে তিনি সবাকে একযোগে কাজ করার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।