নবীগঞ্জে ‘হায় হোসেন হায় হোসেন’ ধ্বনিতে শোকাবহ আশুরা পালন

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:  সারাদশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় প্রতি বছরের মতো এবারো যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে।

মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে প্রতিটি মোকাম। শুক্রবার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কুর্শি হুসাইনী দালান, পিটুয়া হুসাইনী মোকান, পূর্ব তিমিরপুর ও পশ্চিম তিমিরপুর হুসাইনী মোকাম, ছোট ভাকৈর হোসাইনী মোকামসহ উপজেলার একাধিকস্থানে জারী মাতম ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পবিত্র মহরম মাস শুরু থেকেই প্রতিটি মোকামে জারী মাতম করে আসছিলো বক্তরা। জারী মাতম দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে আত্বীয় স্বজনসহ নানা পেশার লোকজন বিভিন্ন মোকামে জড়ো হয়।

পবিত্র আশুরার দিনে শুক্রবার বিকেলে কুর্শি হোসাইনী দালান থেকে একটি তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিন শেষে কুর্শি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাটে গিয়ে জারী মাত্তম করা হয়। শেষে হাজার হাজার মানুষের মধ্যে শিরনি বিতরন করা হয়। বিভিন্ন সামাজিক.রাজনৈতিক, সামাজিক,সংবাদিকসহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।