× Banner
সর্বশেষ
ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন

ষড়যন্ত্র করতে লন্ডন যাচ্ছেন খালেদা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশে বসে ষড়যন্ত্র করে লাভ না হওয়ায় ছেলের সঙ্গে ষড়যন্ত্র করতে লন্ডনে যাচ্ছেন খালেদা। তিনি বলেন, বাংলাদেশে কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। ষড়যন্ত্র করলে এর উপযুক্ত জবাব দেয়া হবে। সময় হলেই বুঝতে পারবেন এই পরিণতি কত ভয়াবহ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরানবাজারস্থ ঢাকা ওয়াসা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন বঙ্গবন্ধু আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। হানিফ বলেন, ‘খালেদার নেতৃত্বে সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। উনি বলেন, এই সরকার নাকি বেশি দিন থাকবে না। শিগগিরই পতন হবে। আসলে পাগলের খুশি মনে মনে। আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজ জাতি দুই ভাগে বিভক্ত। একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্বে অন্যদিকে পাকিস্তানের আদর্শে খালেদার নেতৃত্বে। তবে কোনো বিভক্ত জাতি বেশি দূর এগোতে পারে না। জাতি বিভক্ত না হলে বঙ্গবন্ধু খুন হতো না বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের সভাপতি মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগ সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..