× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনার দায়ে চাচা আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

গাইবান্ধা সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি চাচা লিয়ন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ অক্টোবর) রাত ১২টার দিকে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিয়ন সদর উপজেলার খামার টেংগরজানী গ্রামের সাহেব মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টিউবওয়েলে হাত-মুখ পরিষ্কার করতে যায় মেয়েটি। সেখানে কৌশলে অবস্থান নেয়া চাচা লিয়ন মিয়া হঠাৎ তার মুখ চেপে পাশের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকার দিতে চাইলে লিয়ন তার মুখে গামছা বেঁধে ফেলে। এরপর আবারও মেয়েটি জোর খাটিয়ে চেঁচামেচি করায় বেঁধে ফেলা গামছা তার মুখে গুঁজে দিয়ে হত্যার হুমকিও দেয়া হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পরদিন ২১ অক্টোবর বুধবার দুপুরে লিয়ন মিয়াকে আসামি করে সদর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। মামলার পর থেকে আসামি লিয়ন পলাতক ছিলেন। বৃহস্পতিবার লিয়ন মিয়াকে আদালতে তোলা হবে। এ ছাড়া নির্যাতিত মেয়েটির শারীরিক পরীক্ষা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..