শ্রেণীকক্ষ সংকটে নাটোরে কলেজ শিক্ষার্থীদের বারান্দায় পাঠদান

শ্রেণীকক্ষ সংকটে নাটোরে কলেজ শিক্ষার্থীদের বারান্দায় পাঠদান

নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি এন্ড বিএম ইন্সটিটিউট কলেজে শ্রেণিকক্ষ সংকটের কারনে শিক্ষার্থীদের বারান্দায় পাঠদান করানো হচ্ছে। মামলা জটিলতায় ভনভন নির্মানে মিলছেনা বরাদ্দ।

জানা যায়,২০০৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ২০১০ সালে পাঠদানের অনুমতি পায়।  বরাবরই ফলাফল ভালো হওয়ায় ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারী কলেজটি সরকারী অনুমোদন লাভ করে। কলেজটির চারতলা বিশিষ্ট ভবন হওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ কোন্দল ও হস্তান্তরজনীত হাইকোর্টে মামলা থাকার কারনে বরাদ্দ মিলছে না। কলেজটির প্রতিষ্ঠাতা সদস্য   মোঃ জালাল উদ্দীন বর্তমান ঠিকানা দক্ষিণ নাড়ীবাড়ি এলাকা থেকে পূর্বের জায়গা বেড়গংগারামপুর এলাকায় পুনরায় কলেজটি স্থানান্তরের দাবীতে ২০১৯ সালে হাইকোর্টে মামলা করেন এবং ২০২০ সালে এর পক্ষে রায় পান। কিন্তু কলেজের অধ্যক্ষ আবু সাঈদ ওই একই বিষয় নিয়ে হাইকোর্টে রিট করেন। ফলে কলেজ নিয়ে এই জটিলতার অবসান হচ্ছে না।
শিক্ষার্থী আব্দুল বারী, মোঃ হাসু সহ অনেকেই জানান,  কলেজে ১০টি শ্রেণিকক্ষের মধ্যে ১ টি অফিস,  ১ টি ল্যাব ও ১টি গ্রন্থাগার রয়েছে। বাকী ৭ টি টিনের বেড়ায় নির্মিত শ্রেণিকক্ষ যা পাঠদানের অযোগ্য। পর্যাপ্ত বেঞ্চ ও শ্রেণিকক্ষ না থাকায় প্রায় সাড়ে ৫শ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে বারান্দায় বসে কোনঠাসাভাবে শিক্ষার্থীদের ক্লাশ করতে হচ্ছে।
কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম সাঈদ বলেন, ২০১৯ সালের নভেম্বর মাসে এমপিওভূক্ত হওয়ার পর কলেজে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। কিন্তু ভবন বরাদ্দ না পাওয়ায় শ্রেণীকক্ষ সংকট দেখা দিয়েছে। কলেজের উন্নতিকল্পে সংকট নিরসন ও নানা জটিলতা দূর করতে দ্রুত সরকারী হস্তক্ষেপ কামনা করেন তিনি।
উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার বলেন, কলেজটি স্থানান্তর সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টে মামলা বিচারাধীন আছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
এদিকে কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায় বলেন, কলেজের ভবন বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। মামলা নিষ্পত্তি হওয়া মাত্রই ভবন নির্মাণ কাজে জোর তৎপরতা চালানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।