শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শ্রীলংকায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোকপ্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, এ হামলা অত্যন্ত নিন্দনীয় ও মানবতার ওপর তীব্র আঘাত। এ পরিস্থিতিতে তিনি সকলকে মানসিকভাবে শান্ত থাকার আহ্বান জানান ।

প্রতিমন্ত্রী নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া, তিনি শ্রীলংকার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।