পাটকেলঘাটায় জেএমবি পরিচয়ে হত্যার হুমকি দিয়ে নয় ব্যক্তিকে চিঠি

পাটকেলঘাটা প্রতিনিধিঃ ‘ তোরা আল্লাহর কোরান হাদিসকে দুনিয়া থেকে নিশ্চিহ্ণ করে দিতেছিস। তার জন্য তোদের আর কোনো সুযোগ দেবোনা ’। এমন হুমকি দিয়ে পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের ইউপি সদস্য রাজনীতিক নেতা সহ ৯ ব্যক্তির নামে পৃথক চিঠি এসেছে। চিঠিতে তাদেরকে যা প্রাণে চায় তা খেয়ে নিতে বলা হয়েছে । কারণ ‘তাদের পরিনতি হবে জজ মিয়ার মতো’।
ডাকযোগে আসা চিঠিগুলির ভাষা একই। কমপিউটার টাইপ করা চিঠি গুলি বুধবার প্রাপকদের হাতে পৌঁছায়। যারা চিঠিগুলি পেয়েছেন তারা হলেন ধানদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অধ্যাপক সন্তোষ বিশ্বাস,ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা গাজী হামিজউদ্দীন,মুক্তিযোদ্ধা তবিবর রহমান,ইউপি সদস্য সাহেব আলী,যুবলীগ নেতা ইউপি সদস্য মিলন মোড়ল, হান্নান সরদার, মোস্তফা,ও সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম ,আব্দুর রউপ।
তারা জানান চিঠিগুলি হাতে পেয়ে তারা আতংকিত হয়ে পড়েছেন। চিঠিতে যা লেখা রয়েছে ‘ সেই মহান আল্লাহর নামে কসম দিয়া শুরু করিতেছি। মহান আল্লাহ এতো সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য। কিন্তু তোরা আল্লাহর প্রেমে পাগল যারা তাদের এই দুনিয়া থেকে বিদায় করে দিতে চাস? আমাদের পেছানোর আর কোনো সুযোগ নেই। আমরা তোদের অনেক সুযোগ দিয়াছি। তোরা বঙ্গবন্ধুর ( শব্দটি বিকৃতভাবে লেখা হয়েছে) নামে দেশটাকে ধ্বংস করে দিয়াছিস। তোরা আল্লাহর কোরান হাদিসকে দুনিয়া থেকে নিশ্চিহ্ণ করে দিতেছিস। তার জন্য তোদের আর কোনো সুযোগ দেবো না। তোরা আমাদের ভাই মতিয়ারকে নির্মমভাবে হত্যা করেছিস। তাই তোদের জীবনের মতো যা প্রাণে চায় তাই খেয়ে নিস। তোদের পরিনতি হবে জজ মিয়ার মতো। কমান্ডার অফ চীফ , জেএমবি’।এদিকে হুমকি দিয়ে চিঠি লেখার বিষয়ে আতংকিত ব্যক্তিরা গতকাল পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কমবিষয়টি অবহিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।