শ্রীমঙ্গলে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি নির্মানাধীন ভবনে কাজ করতে গিয়ে ভবনের দু তলা থেকে পরে রিয়াজ মিয়া (২০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার বেলা প্রায় ৩টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর শাপলাবাগ আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার এস আই সুমন হাজরা বলেন, শাপলাবাগ এলাকার তেজেন্দ্র ধরের বাড়ির দুই তলার কাজ করা অবস্থায় দুতলা থেকে হঠাৎ করে রিয়াজ মিয়া নিচে পরে যান। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। নিহত রিয়াজ মিয়া উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের পুরান গাঁও এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।