× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

শ্রীমঙ্গলে অসুস্থ হরিয়াল উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

মাহমুদ খান, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দেববাড়ি এলাকা থেকে অসুস্থ অবস্থায় একটি হরিয়াল পাখি উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাখিটির উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পাঠিয়েছে অদিতি দেব নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

শনিবার সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।

পাখিটি উদ্ধারকারী অদিতি দেব বলেন, গত বুধবার দেববাড়ি রোডস্থ তার বাড়ির পাশের একটি গাছের নিচে হরিয়াল পাখিটি পড়ে ছিলো। সে পাখিটি তুলে নিয়ে বাড়ি নিয়ে গিয়ে কিছুটা সেবা শুশ্রুষা করে কয়েকদিন বাড়িতে রেখে কিছুটা সুস্থ করে তুলে আজ (শনিবার) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে লোকদের কাছে তুলে দেয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, পাখিটি খুবই অসুস্থ। আমরা অসুস্থ এই পাখিটি সুস্থ করে তুলতে কাজ করছি। সুস্থ হয়ে উঠলে পাখিটিকে মুক্ত আকাশে অবমুক্ত করে দেওয়া হবে।তিনি আরো জানান, হরিয়াল এক ধরনের ফলভূক বৃক্ষচারী পায়রা জাতীয় পাখি। হরিয়ালের বৈজ্ঞানিক নাম ‘ট্রেরন’। বিশ্বে ২৩ প্রজাতির হরিয়াল আছে। গ্রামাঞ্চলে বটপাকুড় বা ডুমুর গাছে এদের দেখা যায় বসতো।


এ ক্যটাগরির আরো খবর..