× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে উইদোদোর দ্বিপক্ষীয় বৈঠক, পাঁচ চুক্তি সই

admin
হালনাগাদ: রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদক :    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো’র একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠক হয়।

রোববার সকাল সাড়ে ১০টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে এ বৈঠকে বসেন তারা।

এদিন দুই নেতার উপস্থিতিতে ইন্দোনেশিয়া থেকে ‘লিকুইড ন্যাচারাল গ্যাস’ (এলএনজি) আমদানিসহ ৫টি সমঝোতা চুক্তি সই হয়।

এর আগে ১০টার কিছু আগে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক হয়।

এর আগে তিনি  সকাল সাড়ে ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১০৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতিযাদুঘর পরিদর্শন করেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় এসে পৌঁছান জোকো। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফরে আসেন। সফরকালে তিনি আজ রোববার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রেসিডেন্ট জোকো উইদোদো ।


এ ক্যটাগরির আরো খবর..