শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের ৩ কোটি ৭০ লাখ টাকা প্রদান করলো পদ্মা অয়েল পিএলসি

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের ৩ কোটি ৭০ লাখ টাকা প্রদান করলো পদ্মা অয়েল পিএলসি

দেশের জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি তাদের ২০২৪-২৫ অর্থবছরের নিট মুনাফার একটি অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে প্রদান করেছে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট ৩ কোটি ৭০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী পদ্মা অয়েল পিএলসির এই উদ্যোগকে স্বাগত জানান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই অর্থ শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ওয়েল পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ, পদ্মা ওয়েল কোম্পানি লিঃ এম্প্লয়িজ ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।