শ্রমিকদের সাথে মাটি কেটে পানতা ভাত খেলেন জগলুল হায়দার এমপি

হুসাইন অাহমেদ: শ্রমিকদের সাথে মাটি কেটে এবং মাথায় মাটির ঝুড়ি বহন করে পানতা ভাত খেলেন জগলুল হায়দার এমপি।

আজ কাকডাকা ভোরে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির অাওতায় শ্রমিকদের কাজ পরিদর্শনে যান সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার। বাঙ্গালির ঐতিহ্যবাহি পোশাক লুঙ্গি পরে, কোমরে গামছা বেঁধে তিনি শ্রমিকদের সাথে নিজ হাতে মাটি কাটেন এবং মাথায় মাটির ঝুড়ি বহন করে কাজে অংশগ্রহণ করেন।

কাজের বিরতিতে শ্রমিকদের বাড়ি থেকে নিয়ে অাসা পানতা ভাত তাদের সাথে মাটিতে বসে খান। সকলের উদ্দেশ্যে এমপি মহোদয় বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে অাপনার এই ধরণের বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। অাগামীতে এই ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে অাবারও ক্ষমতায় অানতে হবে। অাপনারা সকলেই অামার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।